শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ, লাশ পড়ে আছে মর্গে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে যানবাহনের ভাড়া সমন্বয় সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান- বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গাজীপুরে টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২ মানুষের পৃথিবী ll – মং এ খেন মংমং ll ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পোশাক খাতের সংকট নিরসনে নীতি সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের প্রতি বিজিএমইএ’র আহ্বান প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে: জামায়াত আমির সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

সাংবাদিকের বেতন ৩০ হাজার টাকার নিচে হলে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে : প্রেসসচিব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
সাংবাদিকের বেতন ৩০ হাজার টাকার নিচে হলে পত্রিকা বা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (১২ মার্চ) বিকেলে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনাসভায় প্রেস সচিব এই কথা বলেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের সাংবাদিকদের একটা মিনিমাম বেসিক থাকতে হবে। সেটা ৩০ হাজার বা ৪০ হাজার টাকা হোক।এর নিচে যারা দেবে, সেই পত্রিকা বা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।’শফিকুল আলম বলেন, ‘সাংবাদিকতা বাংলাদেশের ক্ষেত্রে একটা রক্তচোষার মতো হয়ে গেছে। একজন সাংবাদিককে পাঁচ হাজার, ১০ হাজার টাকা বেতন দেন মালিকরা। আমরা চাই, বাংলাদেশের প্রত্যেকটা সাংবাদিক ভালো বেতন পাক।এ ক্ষেত্রে মিনিমাম একটা ফ্লোর থাকতে হবে। যাঁরা এ বেতন দিতে পারবেন না, তাঁদের সেই ওয়েবসাইটের দরকার নেই। ঢাকাচুরি.কম চালাবেন, দরকার নেই।’পোশাক শ্রমিকদের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এত শিক্ষিত না হলেও ইউনিয়নের ক্ষেত্রে আপনার আমার থেকে ১০০ গুণ এগিয়ে আছে।তাঁরা মিনিমাম ওয়েজের জন্য লড়াই করে সাড়ে ১২ হাজার টাকা আদায় করেছেন এবং কয়েক দিন আগে আরো ৯ শতাংশ বাড়িয়েছেন। আমি মনে করি, সাংবাদিকদের ইউনিয়ন বা সংগঠনগুলো এখানে ফেল করছে। তাঁদের আওয়াজ তুলতে হবে। এ জন্য সত্যিকার অর্থে মুভমেন্ট করা উচিত।’শফিকুল আলম বলেন, ‘এটা ভয়াবহ আকার ধারণ করেছে।কিছু লোক আসছেন, বলেন আমি এটার সম্পাদক। আবার কিছু লোক দু-একটা ভালো রিপোর্ট করে বাকিগুলো চুরি করে। এই সাংবাদিকতার প্রয়োজন নেই। যাঁরা সারা দিন খেটে সাংবাদিকতা করেন, তাঁদের মূল্যায়ন করতে হবে। এ জন্য তাঁদের একটা বেসিক বেতন ধরা উচিত।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102