সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য স্নাতক পাস বাধ্যতামূলক, সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন কর্মীর মৃত্যু ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে

ধর্ষণের মূল্য ১ লাখ টাকা! অভিযুক্ত আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি সুমন খাঁকে (৩০) তিন মাস পর গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। অভিযুক্ত সুমন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের শালদাইর গ্রামের জয়নাল খা’র ছেলে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে অভিযুক্ত সুমন খাঁকে তার নিজ এলাকা থেকে গ্রেফতারের পর বুধবার (১২ মার্চ) আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন খাঁ বিয়ের প্রলোভন দেখিয়ে ওই দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে কিশোরীর দুলাভাই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহির উদ্দিনের নেতৃত্বে একাধিকবার গ্রাম্য সালিশ বসে। সালিশে ধর্ষণের মূল্যে হিসেবে ১ লাখ রায় দেয় সালিশকারীরা।

গোবিন্দাসী ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, ‘ঘটনাটি কয়েক মাস আগের। এ ব্যাপারে কয়েক দফা গ্রাম্য সালিশ হয়েছিল। সর্বশেষ ভুক্তভোগী পরিবারকে ১ লাখ টাকা দিয়ে বিষয়টি সমাধান করা হয়।’ এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত ও সালিশকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিরর দাবি করেছেন। এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি সুমন খাঁকে গ্রেফতার করে বুধবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102