বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা চায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নিখুঁত তালিকা প্রণয়ন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে অস্ট্রেলিয়া তহবিল ও পরিধি বাড়ানোর আহ্বান: পোশাক খাতের টেকসই পানি ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে বিজিএমইএ এর বৈঠক নওগাঁর সাপাহার সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরো পাবে ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইলেন সেই নেতা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুরে খাবার হোটেল থেকে বের করে বৃদ্ধসহ কয়েক ব্যক্তিকে প্রকাশ্যে কান ধরে উঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন। এক ভিডিও বার্তায় দুই ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে ক্ষমা চান তিনি। এর আগে বুধবার লাঠি হাতে রোজা না রেখে খাওয়ার অভিযোগে কয়েকজনকে কান ধরে ওঠবস করান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ওই ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, কয়েকজন হোটেলে খাবার খাওয়ার জন্য ঢুকেছেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক আমি গিয়ে তাদের বলেছি আপনারা কেন খাচ্ছেন।
তাঁরা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এ ধরণের কাজ আর কখনো করবো না।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে শহরের থানা রোড এলাকায় হিন্দুদের কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে লাঠি হাতে ঢুকে পড়েন বণিক সমিতি নেতা আজিজ। এ সময় রোজ না রাখা কয়েকজন যুবক-বৃদ্ধকে হোটেল থেকে বের করে রাস্তায় এনে তাঁদের কানে ধরে উঠবস করতে বাধ্য করেন। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই ভুক্তভোগী জানিয়েছেন, বণিক সমিতির নেতা তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন। এ ঘটনায় তাঁরা আর কোনো আইনগত ব্যবস্থা নেবেন না।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, ঘটনার প্রেক্ষিতে আজিজকে থানায় ডেকে আনা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে দুই ব্যক্তিকে আমরা থানায় এনেছি। তাঁরা আজিজের বিরুদ্ধে কোন অভিযোগ দেননি। এছাড়া অভিযুক্ত নিজেও ক্ষমা চেয়েছেন। ফলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102