রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

উত্তরায় পুলিশের জালে ধরা মহিলা লীগ নেত্রী রিতা খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

পুলিশের জাল থেকে রক্ষা পেল না রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর তাণ্ডব চালানো মহিলা আওয়ামী লীগ নেত্রী রিতা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (রবিবার) সন্ধ্যায় ৭টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিতা ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত তুরাগ থানা মহিলা লীগের সভানেত্রী ছিলেন।

সন্ধ্যায় গণমাধ্যমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, আমাদের কাছে অনেক ফুটেজ আছে। উত্তরার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিল। গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরেই রিতাকে খুঁজছিলাম আমরা।

ওসি জানান, তাকে আমরা উত্তরা ৭ নম্বর সেক্টরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে একটি বাসা থেকে গ্রেপ্তার করি।

তবে, কোন মামলায় তাকে আটক করা হয়েছে? জানতে চাইলে ওসি হাফিজুর রহমান বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102