বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হওয়া দরকার, মন্তব্য ট্রাম্পের ফেনীতে মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুজনের ছয় বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন অবশেষে এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

যাত্রাবাড়ীতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে মো. রিংকু (২২) নামের এক যুবক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এঘটনা ঘটে

নিহত কাঠমিস্ত্রি রিংকু যশোরের চৌগাছা উপজেলার কালিকুড়ি গ্রামের আ. আলীমের ছেলে।সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, শুক্রবার ভোরে যাত্রাবাড়ীর আল ফারুক সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির কোন যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রিংকু।খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ  মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।নিহতের স্ত্রী জান্নাতুল আক্তার সাবিহার বরাত দিয়ে এসআই আওলাদ হোসেন আরো বলেন, মৃত রিংকু সানারপাড়ে টিনশেড ভাড়া বাসায় থাকতো। তিনি রোজা রাখার জন্য ভোরে সেহেরি খেয়ে নামাজ পড়তে বের হয়েছিলেন। এসময় সড়কে কোন যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102