শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্দ্যেগে জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না : শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর । মাদক ব্যবসায় বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা, দেড় বছর পর আসামি গ্রেপ্তার ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফলের মেলা’ বসবে রাজধানীর বেইলি রোডে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলা রোমাঞ্চ-হাসির রঙিন সফর ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রায় ১৩ বছর পর কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকলেন জামায়াত নেতারা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

রাজধানীর মগবাজার ওয়ারলেস রেলগেট পার হয়ে একটু সামনে গেলেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়।  সেটি প্রায় ১৩ বছর ধরে বন্ধ ছিল।  মগবাজারের কার্যালয়ের পাশাপাশি পুরানা পল্টনে জামায়াতের ঢাকা মহানগরী কার্যালয়ের দশাও ছিল একই।

সোমবার রাতে তারা কেন্দ্রীয় কার্যালয়ে যান।

এদিকে রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমিরসহ শীর্ষ নেতারা কার্যালয়ে প্রবেশ করেন। সেখান থেকে ভিডিও বার্তায় দেশবাসী ও নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়। সেসময় জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি আরও জোরাল হয়। তবে গত ১৫ বছরে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস হওয়ার পেছনে বিএনপি ও জামায়াতকে দায়ী করে ধর্মভিত্তিক দলটি নিষিদ্ধের বিষয়ে একমত হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। পরে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াত-শিবিরের রাজনীতি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102