মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

‘আওয়াজ উডা’ গায়ক র‌্যাপার হান্নানের মুক্তি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

শিক্ষার্থীদের আন্দোলনের সময় ‘আওয়াজ উডা’ শিরোনামের জ্বালাময়ী একটি গান প্রকাশ করেছিলেন র‌্যাপার হান্নান হোসাইন শিমুল। সে গান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

গত সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর একে একে আন্দোলনের সময় বন্দিরা মুক্তি পাচ্ছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরদিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন তরুণ র‌্যাপার হান্নানও।

গত ১৮ জুলাই ‘আওয়াজ উডা’ গানটি প্রকাশ করা হয়। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে র‌্যাপার হান্নান ক্যাপশনে লিখেছিলেন, কোনো সংস্থার বিরোধিতা করছি না। তবে এর পরিবর্তে আমরা আমাদের সবসময়ীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই। আমাদের এই দেশকে প্রভাবিত করে এমন কোনো সমস্যার ওপর আলোকপাত করতে চাই।

হান্নানকে গ্রেফতারের সময় ব্যাপক সমালোচনার মুখে পড়ে শেখ হাসিনার সরকার। গত ৩১ জুলাই ফেসবুকে এর প্রতিবাদ জানিয়ে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আওয়াজ ওডা, বাংলাদেশ / গণহত্যার বিচার চাই! আওয়াজ ওডা, বাংলাদেশ /পরিবর্তন চাই! আওয়াজ ওডা, ওডা বাংলাদেশ। আওয়াজ উডা গাওয়ার জন্য গায়ককে গ্রেপ্তার করেছে তারা? ঠিক আছে, এখানে আমরা সবাই গাইছি আওয়াজ উডা।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102