মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরার দুই স্থানে ‘ফায়ার সার্ভিস স্টেশন’ স্থাপনের দাবী জানিয়ে সংসদে খসরু চৌধুরী

বিশেষ প্রতিবেদক। জি.এম.টি
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

রাজধানীর বৃহত্তর উত্তরার দুই স্থানে ‘ফায়ার সার্ভিস স্টেশন’ চেয়ে জাতীয় সংসদে দাবী জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী।

আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুসারে জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে কথা বলার সুযোগ পেয়ে এ দাবি জানান তিনি।

বক্তব্যে খসরু চৌধুরী বলেন, ঢাকা-১৮ আসনের দক্ষিণখান ও উত্তরখান থানায় অসংখ্য শিল্প কল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দিন দিন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এখানে কয়েক লাখ লোকের বসবাস। এই অঞ্চলে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই।

তিনি বলেন, ঢাকা-১৮ আসনের দক্ষিণখান ও উত্তরখানে আগুন লাগলে অন্য এলাকা থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে আগুনে পুড়ে সব শেষ হয়ে যাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের এক কাউন্সিলে কথা দিয়েছিলেন উত্তরখানে ফায়ার সার্ভিস স্টেশন করে দিবেন। কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো তা আলোর মুখ দেখেনি। ডাক্তার আসার আগে রোগী মারা গেলে, ডাক্তার এসে কি লাভ?

এ সময় তিনি জরুরী ভিত্তিতে উত্তরখান ও দক্ষিণখানে ফায়ার সাভিস সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102