রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

উত্তরায় পথচারীদের মাঝে ছাত্রলীগ নেতার পানি-স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

তীব্র দাবদাহে রাজধানীর উত্তরায় পথচারি ও দরিদ্র শ্রমজীবি রিক্সাচালকদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ। আজ (বুধবার) দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টর কাঁচাবাজার সংলগ্ন সোনারগাঁও জনপদ সড়কে এই মহতি উদ্যোগ সম্পন্ন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

পথচারিদের মাঝে ঠান্ডা পানির বোতল ও স্যালাইনের প্যাকেট তুলে দিয়ে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সজিব জানায়, এই গরমে আমরা চেষ্টা করছি খেটে-খাওয়া মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর। এতে তাদের একটু হলেও কষ্ট লাঘব হবে।

তরুণ এই ছাত্রনেতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নির্দেশে আমরা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী এই গরমে পথচারি ও রিক্সাচালকদের মাঝে বিশুদ্ধ খাবার ও স্যালাইনের প্যাকেট বিতরণ করছি। সামার্থ্যবানরা যদি এভাবে তাদের পাশে এগিয়ে আসে তাহলে এই মানুষগুলোর উপকার হবে।

সংগঠনটির নেতাকর্মীরা জানায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশনা ও উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জুয়েলের তত্বাবধানে এই মহতি উদ্যোগটি নেয়া হয়েছে। এসময় ঠান্ডা পানি, স্যালাইনের পাশাপাশি ওয়ালেট টিস্যুও বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102