বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আদর্শ পারিবারিক পাঠাগার উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুস সামাদ সাহেবের নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত আদর্শ পারিবারিক পাঠাগার উদ্বোধন করা হয় ।
গত ২০ রমজান, ৩১ মার্চ ২০২৪ তারিখ মুরাদনগরের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুস সামাদ সাহেবের নিজস্ব উদ্যোগে রাজধানী ঢাকার উত্তরা তার নিজ বাসায় (বাড়ি-২৭, মিশন প্লাস, রোড-৮, সেক্টর-১৩) আদর্শ পারিবারিক পাঠাগার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. এম আবদুল আজিজ, মহাপরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামি থট (বিআইআইটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. সুরুজজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এ আলীম, কবি, কথাসাহিত্যিক ও কলামিস্ট, সভাপতি মুরাদনগর সাহিত্য পরিষদ। সভাপতিত্ব করেন, ড. হারুনুর রশিদ, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, সাবেক মহাপরিচালক কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। মিশন প্লাসের ল্যান্ড ঔনার মরহুম ইঞ্জিনিয়ার আবুল বাসার সাহেবের কর্মজীবন নিয়ে আলোচনা করেন মিশন প্লাসের মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবদুস সামাদ এবং সেক্রেটারি সেলিমা বেগম।
মরহুম আবুল বাসার সাহেবসহ বিশ্ব মুসলমানদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন ১৩ নম্বর সেক্টর গাউসুল আজম জামে মসজিদের কুরআন শিক্ষা কেন্দ্রের সিনিয়র শিক্ষক মাওলানা মাইমুদ্দিন।
অনুষ্ঠানে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102