মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরায় আগুনে ভস্মীভূত ১৬ দোকান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

উত্তরার ১১ নম্বর সেক্টরে কাঁচা বাজারে আগুন লেগে পুড়ে গেছে ১৬টি দোকান।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, সোমবার রাত ২টার পর ওই বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা পৌনে ৩টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন।

“বাজারের যে অংশে আগুন লেগেছে, সেটা ফার্নিচার মার্কেট হিসেবে পরিচিত। টিন, কাঠ, বেড়া দিয়ে বানানো ১৬টি দোকান ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।”

আলম হোসেন বলেন, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে আসবাবপত্রের দোকান ছাড়াও পর্দার দোকান, খাবার হোটেল, পোল্ট্রির দোকান রয়েছে।

উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশনের নয়টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102