রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

৩৬২ দিন পর কারামুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর

বিশেষ প্রতিবেদক। জি.এম.টি
  • আপডেট টাইম: সোমবার, ৪ মার্চ, ২০২৪

অবশেষে জামিনে কারামুক্ত হলেন ৭ বছরের সাজাপ্রাপ্ত যুবদলের সাবেক সহ-সভাপতি ও উত্তরায় প্রভাবশালী বিএনপি নেতা এস.এম জাহাঙ্গীর হোসেন।

আজ (সোমবার) বিকাল ৪টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েই নেতাকর্মীদের বুকে জড়িয়ে নেন তিনি।

সূত্র জানায়, ৩২৭ মামলায় আসামী হয়ে ৩৬২ দিন পর কারাগার থেকে মুক্ত হন বিএনপির সহযোগী অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা এস.এম জাহাঙ্গীর হোসেন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এর আগে গত বছরের ৮ মার্চ রাজধানীর হলি ফ্যামেলি এলাকা থেকে এস.এম জাহাঙ্গীরকে ডিবি পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

সর্বশেষ ২০২৩ সালে ২২ নভেম্বর ঢাকার ১০ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালে উত্তরা পূর্ব থানার একটি বিস্ফোরক আইনে এস.এম জাহাঙ্গীরসহ মোট ১১ জনকে বিশ বছরের সাজা দেয় আদালত। কিন্তু, দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বিকেলে জামিনে কারামুক্ত হন এই যুবদল নেতা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102