বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ! মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভিডিও ফেসবুকে, ঘটনা তদন্তে কমিটি

উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযানে এমপি খসরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৪ মার্চ, ২০২৪

রাজধানীর উত্তরার বিভিন্নস্থানে অবৈধ স্থাপনা এবং ফুটপাত অপসারণের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এসময় উত্তরার রাজলক্ষ্মী থেকে আজমপুর পর্যন্ত অবৈধ স্থাপনা এবং ফুটপাত দখলমুক্ত করা হয়।

সোমবার সকালে ডিএনসিসি পরিচালিত বিশেষ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. খসরু চৌধুরী এমপি।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্মকর্তাবৃন্দ ও উত্তরার বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যানজট নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিশেষ অভিযান পরিচালনা করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। যানজট নিরসনকল্পে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছেন ডিএনসিসির কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102