রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি, জরিমানসহ একগুচ্ছ নতুন নির্দেশনা ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর গাজায় লাশের মিছিল, নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়ালো হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব বিজিএমইএ কমপ্লেক্সে ‘হেড অব এইচআর’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বিজিএমইএ’র গভীর শোক প্রকাশ নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য গাজায় প্রতিদিন ৪৭ নারী-শিশুর মৃত্যু: জাতিসংঘ প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে ধরা পুলিশ সদস্য জামায়াত ভদ্রলোকের দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে: স্পিকার

বর্তমান প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই: খসরু চৌধুরী এমপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে স্টেম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই উৎসব অনুষ্ঠিত হয়।

স্টেম ফেস্টে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ-সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপি। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন সব আবিষ্কারে পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে, তখন বর্তমান প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই। আমদের নতুন নুতন উদ্ভাবন করতে হবে।

টার্গেট থাকতে হবে, আমরা এগিয়ে যাব এবং দেশটাকে এগিয়ে নিব। প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণে দক্ষ মানুষ তৈরি ও গবেষণা করতে না পারলে আমরা সব সময়ই প্রযুক্তির ও উদ্ভাবনের ভোক্তা হয়েই থাকব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল খালেক ও ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ বিন জাফর। হোপ স্কুল কর্তৃপক্ষ জানায়, ইংরেজি অক্ষর এস, টি, ই এবং এম-এর সমন্বয়ে স্টেমের গঠন। এই স্টেম ফেস্টে সায়েন্স বা বিজ্ঞান, টেকনোলজি বা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল ও ম্যাথমেটিকস বা গণিতের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা প্রদর্শনী নিয়ে এতে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102