শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ডালিম-রানা-নয়ন গ্রেপ্তার নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘রসুইঘর’ সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ! গণঅধিকার পরিষদের অফিস নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৪ পাকিস্তানকে কবর দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছি : ফজলুর রহমান উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন বিমানবন্দরে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ নায়ক হানিফ ফ্লাইওভারে ব্যাংককর্মী নিহত, ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন র‌্যাব সদস্য

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোবাইল ও নগদ টাকা খুইয়েছেন র‌্যাব সদস্য মো. সোহাগ মিয়া। গত শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় বাসে এ ঘটনা ঘটে। 

পরে অসুস্থ অবস্থায় সোহাগকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হয়। তিনি র‌্যাব-১ এর সিপিসি-৩ এ কর্মরত ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, র‌্যাব সদস্যকে ঢামেক থেকে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়েছে।

ভুক্তভোগীর সহকর্মী র‌্যাব সদস্য এসআই শামসু মিয়া জানান, গাজীপুর থেকে বাসে ক্যাম্পে ফিরছিলেন সোহাগ। অজ্ঞান পার্টির সদস্যরা পথে অজ্ঞান করে। এসময় তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় চক্রটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102