বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

ঢাকা-১৮: জয়ের পথে খসরু চৌধুরী

বিশেষ প্রতিবেদক। জি.এম.টি
  • আপডেট টাইম: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে ভোটগণনায় জয়ের পথে কেটলী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা খসরু চৌধুরী।

আজ (রবিবার) সন্ধ্যায় বিভাগীয় কমিশনার ও ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ বিষয়ক সম্মেলনে ভোটের ফলাফলে খসরুর চৌধুরীর এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম।

ঢাকা-১৮ আসনের ২১৭টি কেন্দ্রের মধ্যে ৯২টি কেন্দ্রের ভোট গণনার প্রাপ্ত ফলাফল ঘোষণা দিয়ে ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসার জানায়, আসনে ২৬৫৮১ ভোট পেয়ে এগিয়ে আছেন কেটলী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের অপর স্বতন্ত্র প্রার্থী এসএম তোফাজ্জল হোসেন ১৫৬২৩ ভোট পেয়ে ২য় এবং মহাজোট সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী শেরীফা কাদের ২৪৫৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

এছাড়াও এই আসনের ৯২টি ভোট কেন্দ্রের প্রকাশিত ফলাফল অনুযায়ী, টেলিভিশন প্রতীকের প্রার্থী ১৯৪ ভোট, মোড়া- ২২৫ ভোট, হাতঘড়ি- ১৩২ ভোট, আম- ৯৬ ভোট, ঈগল- ৮৩ ভোট, সোনালী আঁশ- ৭০ ভোট এবং ছড়ি প্রতীকের প্রার্থী ভোট পেয়েছেন ৫৩টি।

 

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102