রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ হাইব্রিড নেতাদের উত্থান, তৃণমূল নেতা ও কর্মীদের পতন—বিএনপির ধ্বংসের অন্যতম কারণ। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী ইবাদত হোক যৌবনের শ্রেষ্ঠ বিনিয়োগ সব মেট্রো স্টেশনে বসছে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি থার্ড টার্মিনাল চুক্তির চাপে বাংলাদেশ জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
দুই দিন বিরতি দিয়ে আগামী রবিবার থেকে ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এটি বিএনপিসহ বিরোধী দলসমূহের চতুর্থ দফার অবরোধ কর্মসূচি। এ ছাড়া আগামীকাল মসজিদে মসজিদে দোয়া মাহফিল করবে দলটি।

এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

জভী বলেন, সীমালঙ্ঘনকারী আওয়ামী লীগের বেপরোয়া দুর্বৃত্তপনার বিরুদ্ধে জনগণ পথে পথে, সড়কে সড়কে মহাসড়কে মানবপ্রাচীর গড়ে তুলে অবরোধ অব্যাহত রাখবে। শেখ হাসিনার কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তি ও পরিত্রাণ পেতে একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত অবরোধ চলবে।

 

দেশের বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দসহ গণতান্ত্রিক বিশ্বের কূটনীতিকদের মন্তব্যের ফ্যাসিজমের ক্রোধ ভয়ানক রূপ লাভ করেছে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর নিষ্ঠুর এবং স্বৈরতন্ত্রের যেসমস্ত দেশ আছে যেখানে এখনো ফিডালিজম সামন্ত্রতন্ত্র, রাজতন্ত্র বিরাজমান সেখানেও কিন্তু সেখানকার সরকার এই ধরনের কথা বলার বা হুমকি দেওয়ার সাহস পায় না। একজন রাষ্ট্রদূতকে শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে। আর আওয়ামী মন্ত্রী-নেতারা ক্রমাগতভাবে কদর্য ও ভয়ানক বানীমালা দিয়ে যাচ্ছেন।

অবলীলাক্রমে তারা বাংলাদেশে শুধুমাত্র তাদের প্রতিপক্ষই নয়, জাতিসংঘ, মানবাধিকার গ্রুপ, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অচল, অবান্তর, বর্জনীয় শব্দে বাক্যবান নিক্ষেপ করে যাচ্ছেন। মিথ্যা প্রচার নিজেদের অপকর্ম ঢাকতে অন্যের ওপর দায় চাপাতে র‌্যাব-পুলিশকে দিয়ে তীব্র দমনপীড়নের কৃতিত্বে আস্ফালনের দ্বারা আওয়ামী লীগ বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে।রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মহাসমাবেশের পর থেকে এই পর্যন্ত ৯ হাজার ৮৩১ জনের অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102