মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

‘জনতার মুখোমুখি’ থাকার অঙ্গিকার দয়াল বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২ আগস্ট, ২০২৩

শতভাগ জবাবদিহিতা নিশ্চিত ও ‘জনতার মুখোমুখি’ থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টি (জাপা)-এর জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অঙ্গিকারের কথা জানান।

দয়াল বড়ুয়া বলেন, আমার প্রথম লক্ষ্যে হচ্ছে গণমানুষের মনের কথাগুলো জানা এবং সে হিসেবে কাজ করা। আমি যদি ঢাকা-১৮ আসনের জনপ্রতিনিধি হতে পারি, তাহলে এই অঞ্চলের মানুষের কাছে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত ও ‘জনতার মুখোমুখি’ থাকার অঙ্গিকার করছি। এলাকার উন্নয়নে জনসাধারণকে সঙ্গে নিয়ে কাজ করবো।

তিনি বলেন, আমি মনে করি এখানে স্থানীয় প্রতিনিধিদের সাথে তাদের জনপ্রতিনিধির একটি যোগাযোগের দূরত্ব রয়েছে। সাধারণ মানুষের নিত্যদিনের যে সমস্যাগুলো সহজেই সমাধানযোগ্য নিয়মিত মতবিনিময় না থাকায় মানুষ তার সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রত্যেক মাসে ২টি বা কমপক্ষে ১টি ‘জনতার মুখোমুখি’ বা ‘গণমানুষের জন্য’ শীর্ষক ওয়ার্ড ভিত্তিক সাধারণ মানুষ ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য এবং এর মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে এলাকাবাসীর অভিমত গ্রহণ করে পদক্ষেপ নিয়ে এই অঞ্চলের সকল সমস্যা সমাধানে কাজ করব।

দয়াল বড়ুয়া বলেন, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগসহ যেসকল এলাকা অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এসকল এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের মাধ্যমে সুগভীর ড্রেনেজ ব্যবস্থা করা হবে এবং ব্যবহার অনুপযোগী স্থানীয় সড়কগুলোকে দ্রুত সংস্কারেরও উদ্যোগ নেয়া হবে। বিশেষ করে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে সিটি কর্পোরেশন এর সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি ক্রমবর্ধমান অপরিকল্পিত নগরায়ণ ঠেকাতে বিশেষজ্ঞ কমিটি ও রাজউকের সাথে সমন্বিত প্রচেষ্টার কথাও জানান তিনি।

এসময় দয়াল বড়ুয়া বলেন, আমি যদি এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের সামনে ওয়াদাবদ্ধ হলাম যে, আমি আমার বলা কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব। এছাড়াও আমি যদি নির্বাচিত না-ও হয় তবুও আমি আমার সামর্থ্যরে সবটুকু দিয়ে এসকল সমস্যা সমাধানে উদ্যোগ নিবো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102