মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। তুরাগবাসীর স্বস্তির জন্য আমি কাজ করছি: কাউন্সিলর প্রার্থী হাজী চাঁন মিয়া

পঞ্চম দিনেই মুখ থুবড়ে পড়ল ‘আদিপুরুষ’

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২১ জুন, ২০২৩

মুক্তির পঞ্চম দিনেই মুখ থুবড়ে পড়ল প্রভাসের নতুন সিনেমা ‘আদিপুরুষ’। গত ১৬ জুন ভারতের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর প্রথম দিনেই ১০০ কোটির বেশি আয়ে বক্স অফিসে ঝড় তুলেছিল ছবিটি। 

সেই ধারাবাহিকতা ছিল এর পরবর্তী দুই দিনেও। দ্বিতীয় দিনেও সিনেমাটির আয় দাড়ায় ১০০ কোটি। তৃতীয় দিনে সেই আয়ের পরিমাণ ছিল প্রায় ৭০ কোটি।

তিনদিনে প্রায় ৩০০ কোটি রুপি আয়ের পর থেকেই নানা নেতিবাচক প্রতিক্রিয়া ও সমালোচনায় চতুর্থ দিন থেকে কমতে থাকে এই সিনেমার আয়।

ছবিটি মুক্তির চতুর্থ দিনে (সোমবার) আয় করে মাত্র ১৬ কোটি। কিন্তু ৫ম দিনে সেটি কমে আসে মাত্র ১১ কোটিতে। সব মিলিয়ে এখন পর্যন্ত সিনেমাটির আয় দাড়িয়েছে প্রায় ৩৫০ কোটি।

ধারণা করা হয়েছিল বক্স অফিসে বাজিমাত করবে প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমা। কিন্তু ভিএফএক্স, অভিনয় ও সংলাপের কারণে মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়ে ছবিটি। আর সেই সমালোচনার প্রভাব গিয়ে পড়ল বক্স অফিসের আয়ে।

বিতর্কের মুখে পড়ে ইতোমধ্যেই সিনেমার ‘অশ্রাব্য সংলাপ’ বদলানোর কথা জানিয়েছেন নির্মাতারা। বজরংবলির মুখে ‘জ্বলেগি তেরে বাপ কী’ সংক্রান্ত যে সংলাপ শোনা গেছে তা আগামী এক সপ্তাহের মধ্যে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে ‘আদিপুরুষ’ টিম।

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা।ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি স্যানন। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান। সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102