মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; বহুমাত্রিক কর্মসূচি ও আন্তর্জাতিক আয়োজনের প্রস্তাবনা পেশ গাজীপুরে যুবলীগ নেতা বেলায়েত গ্রেপ্তার হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে—ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছে হিজবুল্লাহ বাংলা একাডেমিতে অনুষ্ঠিত নজরুল চর্চা ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও নজরুল স্মৃতি পদক ২০২৬ অনুষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হারানো গৌরব ফিরে পাওয়ার দুর্দান্ত সময় স্পেনের ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির শিশুদের জন্য এবার সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী খুন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৫ মে, ২০২৩

অস্ট্রেলিয়ার ডারউইনে নিজ বাড়িতে হামলার শিকার হয়ে এক বাংলাদেশি ছাত্রের (২৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২৯ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় বুধবার ডারউইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ বাংলাদেশি ছাত্রের।

ডেইলি মেইলের খবরে বলা হয়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ডারউইনে বাসার বিছানায় বাংলাদেশি ছাত্রকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান বন্ধুরা। এসময় একজন অনুপ্রবেশকারী অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঐ শিক্ষার্থীকে ডারউইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল থেকে মাথায় আঘাত নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর সেখানেই তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর স্কট বোম্যান।

অস্ট্রেলিয়ান পুলিশ বলছে, সন্দেহজনক সবকিছু ক্ষতিয়ে দেখছেন তারা। কারো চোখে অস্বাভাবিক কিছু ধরা পড়লে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102