বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ  ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের উড়াল সেতুতে মোটরসাইকেল থেকে পড়ে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাবু গ্রেপ্তার কওমি মহিলা মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ, গ্রেপ্তার মাদ্রাসা পরিচালক নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

রেমিট্যান্সের পর রপ্তানি আয়েও ভাটা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩ মে, ২০২৩
বিদায়ি মাস এপ্রিলে রেমিট্যান্সের পর রপ্তানি আয়ও কমছে। একক মাসের হিসাবে এপ্রিলে রপ্তানি আয় কমেছে ১৬ দশমিক ৫২ শতাংশ। এ মাসে রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫০৫ কোটি মার্কিন ডলারের। এর বিপরীতে এপ্রিলে রপ্তানি হয়েছে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১ দশমিক ৬৭ শতাংশ কম।

আজ বুধবার বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের মাসিক যে তথ্য প্রকাশ করেছে তাতে এসব তথ্য উঠে এসেছে।

এদিকে এপ্রিলে প্রবাসী আয় কমে দাঁড়িয়েছে ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলারে। যা আগের মাসে ছিল ২০২ কোটি মার্কিন ডলার।

তবে রপ্তানি খাত সংশ্লিষ্টদের আশা, চলতি অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও আগের অর্থবছরের চেয়ে কমবে না। তারা বলেন, বড় দেশগুলোতে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে ব্যাংকঋণে সুদের হার বাড়ানো, ঈদের মাসে উৎপাদন কম, গ্যাস-বিদুৎ সংকট এবং রপ্তানি ক্রয়াদেশ কমায় রপ্তানি কমছে।

গত বছরের এপ্রিল মাসে মোট রপ্তানি আয় হয়েছিল ৪৭৩ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার। সে অনুযায়ী গত বছরের এপ্রিল থেকে এ বছরের এপ্রিলে রপ্তানি আয় কমল ১৬ দশমিক ৫২ শতাংশ।

প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান  বলেন, পোশাক খাতের বড় বাজারগুলোতে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশগুলো ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি করেছে। এর ফলে সেসব দেশের মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানিতে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102