মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মিউজিক ফেস্টে পরিপূর্ণ আর্মি স্টেডিয়াম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২ উদযাপন করতে হাজার হাজার মানুষের ভিড় জমেছে আর্মি স্টেডিয়ামে। শিশু থেকে বৃদ্ধ সকলেই এসেছেন বাংলার বিখ্যাত ব্যান্ডগুলোর গান শুনতে। শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকেও হাজির হয়েছে কয়েক হাজার মানুষ।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত চলেছে এই মিউজিক ফেস্ট।

মিউজিক ফেস্টে নগর বাউল, মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক ফেইট, পেন্টাগন এবং পাওয়ারসার্জ অংশগ্রহণ করেছে।

এ সময় এই কনর্সাট খুবই দরকার ছিল বলে মনে করছেন দর্শকরা। ঝিনাইদহ থেকে এসেছেন শাওন আহমেদ। কালের কণ্ঠে তিনি বলেন, বহুদিন হলো একসাথে এতগুলা ব্যান্ডের গান শোনা হচ্ছে না। তাই যখন জানতে পারলাম কনসার্ট হবে তখনই সিদ্ধান্ত নেই আসব। খুব মজা করছি আমরা।

একই কথা জানান আজিমপুরের বাসিন্দা আমিনা রহমান সুপ্তি। তিনি কালের কণ্ঠকে বলেন, খুবই ভালো লাগছে। বন্ধু বান্ধব সবাই একসাথে এসেছি।

মিউজিক ফেস্টে গান করতে এসে আয়ুব বাচ্চুকে স্বরণ করছেন মিউজিশিয়ানরা। শিরোনামহীনের প্রতিষ্ঠাতা ও দলনেতা জিয়াউর রহমান জিয়া কালের কণ্ঠকে বলেন, ‘বাচ্চু ভাইয়ের স্বপ্ন ছিল এই ব্যান্ড ফেস্টটিকে বড় পরিসরে করার। আজ বাচ্চু ভাই নেই, তবে তার কাজটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এটাই আমাদের সাফল্য।

এবারের মিউজিক ফেস্টে ২০ হাজার লোকের আয়োজন করা হয়েছে বলে জানান বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২ এর আয়োজকরা।

প্রায় ৯ বছর আগে কিংবদন্তী মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এই উৎসব। ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন এই বছর থেকে আরো বিস্তৃত পরিসরে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102