সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল দক্ষিণখানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দুই মহল্লায় উত্তেজনা গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সংসদীয় কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা দিতে জিপিএসএ’র ছায়া সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু সবাইকে এভাবে মেরে ফেলল, আমাদের জীবনের নিশ্চয়তা কী আজ বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী খুলনার আলোচিত জোড়া খুন: প্রধান আসামি সাইফিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার

বাংলাদেশ থেকে সমর্থন পেয়ে আমরা গর্বিত : আর্জেন্টিনা কোচ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

বিশ্বজুড়ে ছড়িয়ে আছে আর্জেন্টিনা ফুটবলের কোটি কোটি ভক্ত। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। এখনেও লিওনেল মেসিদের অসংখ্য ভক্ত আছেন। চলতি বিশ্বকাপে মেসিদের নিয়ে বাংলাদেশি দর্শকদের উন্মাদনাই তার প্রমাণ।

দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশটির এই ফুটবলপ্রেমের কথা পৌঁছে গেছে আর্জেন্টিনাতেও। এ নিয়ে সংবাদ সম্মেলনে কথাও বলেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে স্কালোনিকে এক সাংবাদিক বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেন। জবাবে মেসিদের কোচ বলেন, ‘এসব জেনে তো খুবই ভালো লাগে। আমার মনে হয়, প্রথমে দিয়াগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে। ‌’

উল্লেখ্য, গত বুধবার পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ‘বাঁচা-মরার’ ম্যাচ ২-০ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পরদিনই আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের তিনটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে ছিল আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকার মাঝে ‘ফিস্ট বাম্পের’ ইমোজি। ক্যাপশনে লেখা হয়, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য ধন্যবাদ। তারা আমাদের মতোই পাগল। ‘

পোস্টটিতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু ইমোজি। উল্লেখ্য, এর আগে ফিফার অফিসিয়াল টুইটারে বাংলাদেশি ফুটবল দর্শকদের ছবি পোস্ট করা হয়েছিল।  আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সংবাদ সম্মেলনে সেই টুইটের কথাও স্কালোনিকে স্মরণ করিয়ে দেন একজন সাংবাদিক। জবাবে বাংলাদেশি আর্জেন্টিনা ভক্তদের ধন্যবাদ জানান স্কালোনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102