রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের” টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ রাজপথে নামার হুঁশিয়ারি ১১ দলীয় জোটের ‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, খলনায়কও সিয়াম সালমানের রান আউট প্রসঙ্গে লিটন—‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি আমিরাতে থাকা মার্কিন ‘গোপন ঘাঁটিতে’ হামলার ঘোষণা ইরানের ইসলামের সমরনীতি : শান্তি প্রতিষ্ঠার নৈতিক সংগ্রাম রমজানে রাসুল (সা.)-এর দানশীলতার অনন্য দৃষ্টান্ত সিভিল এভিয়েশন একাডেমির সেমিনার: দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ জোরদার করা সময়ের দাবি

পশ্চিমতীরে দুই সহোদরসহ ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিবর্ষণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দুই ভাইসহ ফিলিস্তিনের অন্তত চার যুবক প্রাণ হারিয়েছেন।

এরইমধ্যে চলতি ২০২২ সালকে সাম্প্রতিককালের সবচেয়ে রক্তক্ষয়ী বছরে পরিণত করেছে ইসরাইলের সেনারা।

মঙ্গলবার গুলি করে হত্যা করা চার ফিলিস্তিনির মধ্যে দুইজন আপন ভাই রয়েছেন।খবর আল-জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে রামল্লাহ শহরের কাছে একটি গ্রামে হামলা চালায় ইসরাইলিরা। এ সময় জাওয়াদ এবং সাফের আব্দুর রহমান রিমাউয়ি নামে দুই সহোদর ইহুদিবাদীদের গুলিতে প্রাণ হারান।

নিহত জাওয়াদ সম্প্রতি বীরযেইত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন এবং তার ছোট ভাই সাফের একই বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র। জাওয়াদের পিঠের নিচের অংশ এবং সাফেরের মাথায় গুলি লাগে।

এদিকে পশ্চিম তীরের রামাল্লাহ শহরের কাছে মঙ্গলবার সকালে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে বর্বর ইসরাইলি সেনারা। এর কয়েক ঘণ্টা আগে পশ্চিমতীরের আল খলিল শহরের কাছে বেইত উমার টাউনে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে মুফিদ মোহাম্মদ ইখলি নামে আরেক ফিলিস্তিনি নিহত হন।

৪০ বছর বয়সী এ ফিলিস্তিনির মাথায় গুলি করা হয়েছে। সেখানে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনিরা পাথর ছুঁড়ে প্রতিবাদ জানান। সংঘর্ষে আরও ৯ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের কয়েকজনের বুকে ও তলপেটে গুলি লেগেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102