সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য স্নাতক পাস বাধ্যতামূলক, সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন কর্মীর মৃত্যু ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে

শীতে খুশকি দূর করবে যেসব ভেষজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

শীতে এলেই অনেকের বুকে কাঁপন ধরে। মাথায় খুশকি বাড়লো বুঝি। অনেকেই রাসায়নিক দ্রব্য ব্যবহার করে খুশকি দূর করার চেষ্টা করেন। তবে পুরোপুরি তা দূর করা সম্ভব হয় না। তবে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহারে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব। চলুন জেনে নেই: 

নিম

চুলে শ্যাম্পু করার আগের রাতে নিমের তেল মেখে নিন। তাতে খুশকি দূর হবে। অথবা নিম পাতা পানিতে ফুটিয়ে পানি ঠাণ্ডা করে মাথা ধুয়ে নিতে পারেন। তবে ওইদিন শ্যাম্পু করবেন না।

লেবুর রস

লেবুর রসের সঙ্গে অলিভ অয়েল, আদার রস মিশিয়ে মাথায় লাগাতে পারেন। সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি ও জিঙ্ক খুশকি দূর করতে সাহায্য করবে।

amloki
অ্যালোভেরা

অ্যালোভেরা দিয়েও খুশকি দূর করা সম্ভব। বাজার থেকে অ্যালোভেরা কিনে সেই জেল মাথায় ব্যবহার করুন। খুশকি দূর হবে।

আমলকি

আমলকির গুড়ো কিংবা রস যেকোনো কিছুই ব্যবহারে খুশকি দূর হয়।

lemon
মেথি

আগের রাত মেথি ভিজিয়ে রাখুন। সকালে পেস্ট করে দই ও লেবুর রস মিশিয়ে নিন। আধ ঘণ্টা মিশ্রণটি মাথায় রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে খুশকি দূর হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102