বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আমরা একটি মানবিক ও ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি- সমাজকল্যাণ মন্ত্রী কালশীতে উচ্ছেদ অভিযান: প্রশ্ন করায় সাংবাদিক প্রান্ত ও তাসবিরের ওপর পুলিশের হামলা আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না -স্পীকার উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

শসার খোসা কাজে লাগাবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

শসা যেমন শরীরের জন্য ভীষণ উপকারী, তেমন আবার দৈনন্দিন জীবনযাপনে শসার খোসাও খুবই কার্যকরী। শসার খোসা সাধারণত আমরা ফেলেই দিই। এবার থেকে শসার খোসা ব্যবহার করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ভালোম,ানে সার। দেখে নিন, কী ভাবে তৈরি করবেন সার-

শসার খোসার পানি 
একটি কাঁচের বয়ামে পানি ভরে তাতে শসার খোসাগুলো ঢুকিয়ে ঢাকনা আটকে দিতে হবে। এভাবে প্রায় ৫ দিন খোসাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি ছেঁকে নিয়ে খোসাগুলো ফেলে দিন। এই জলই নিয়ম করে বাড়ির আঙ্গিনায় বা ছাদ বাগানের গাছে দিন। তিন সপ্তাহ অন্তর এই পানি গাছের গোঁড়ায় দিলেই ফল মিলবে। শসার খোসার এই পানি পটাসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ, যা স্বাস্থ্যকরভাবে গাছের বৃদ্ধিতে সাহায্য করে।

শসার খোসার ছাই 
শসার খোসার ছাই গাছপালা বৃদ্ধিতে দারুণ কাজ করে। প্রথমে শসার খোসা রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর শুকনো খোসা পুড়িয়ে নিন। খোসা পোড়ানো এই ছাই গাছের গোঁড়ায় দিলেও মিলতে পারে উপকার। গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে এই ছাই।

শসার খোসা
ইচ্ছা করলে সরাসরি টবের মাটিতে শসার খোসা টুকরো টুকরো করে মিশিয়ে দেওয়া যেতে পারে। এতে পোকামাকড় কম হয়। মাটিতে শসার উপস্থিতি থাকলে অ্যালকালয়েড প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করে।

তাই বিশেষজ্ঞরা বলছেন, শসার খোসা না ফেলে এটি ব্যবহারের মাধ্যমে গাছের পরিচর্যা করুন। এতে পরিবেশের অনেক উপকার হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102