সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত মদনে সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সংবর্ধনা তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ -অর্থমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রবিন সাংবাদিক হয়রানি-জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ দক্ষিণখানে মাদক কারবারকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে হত্যা ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

বিমানবন্দর সড়ক স্বাভাবিক কোথাও গাড়ির হালকা জট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

রাজধানীর বিমানবন্দর সড়কে যান চলাচল পরিস্থিতি আগের দিনের তুলনায় গত রবিবার স্বাভাবিক ছিল। যান চলাচল স্বাভাবিক রাখতে একটি লেন খুলে দেওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

উত্তরা থেকে বিমানবন্দর আসার পথে যে দুটি লেন শনিবার চালু করা হয়েছিল, তা গতকালও খোলা রাখা হয়। ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে গাড়ির চাপ থাকলে অতিরিক্ত যানজট ছিল না।

তবে কোথাও কোথাও হালকা যানজটের চিত্র দেখা গেছে।

জানতে চাইলে বিমানবন্দর এলাকায় কর্মরত ট্রাফিক পরিদর্শক (শহর ও যানবাহন) মো. ইউনুস মিঞা আকন্দ বলেন, ‘আমরা ভেবেছিলাম গাড়ির চাপ বাড়তে পারে। তাই ওই লেনটি বন্ধ করা হয়নি। তবে বেশির ভাগ গাড়ি এই লেন দিয়েই যাতায়াত করছে। আজ অন্যান্য দিনের তুলনায় খুব কম গাড়ির চাপই দেখা যাচ্ছে। বিকেলের দিকে বাড়লে যাতে অসুবিধা না হয়, তাই লেনটি এখনো চালু রেখেছি। ’

রাজধানীর মিরপুর, শ্যামলী, ধানমণ্ডি, সায়েন্স ল্যাব, শাহবাগ, মালিবাগ, বাড্ডা, খিলক্ষেত, বিমানবন্দর ও উত্তরা এলাকায় গিয়ে দেখা যায়, সকালে অফিস শুরুর আগে কিছুটা যানজট ছিল। সেটাও অন্যান্য দিনের তুলনায় অনেক কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরো কমে যায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102