বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত স্নেক প্লান্ট: কম যত্নে ঘরে সবুজের ছোঁয়া প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন আইফেল টাওয়ারের প্রধান চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল আমার লাশের ওপর দিয়ে হলেও ফুটপাত দখলমুক্ত হবে : ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ভাঙচুর ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিতের আহ্বান এআই নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বাড়ছে বিতর্ক

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হতে পারে আজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরের পর প্রকাশিত হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তুহিন  এ তথ্য জানান।

মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দুপুরের পর ফলাফল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলাফল ওয়েবসাইটে এবং উত্তীর্ণদের এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।

সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও এটি হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদেই নিয়োগ হচ্ছে। সে অনুসারে ৩২ হাজার ৫৭৭টি পদেই নিয়োগ দেওয়া হবে।

সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কারণে সে সময় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। চলতি বছর লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া শেষ হয়েছে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102